1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন

জুলাই সনদের আইনগত ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে কুড়িগ্রামে জামায়াতের বিক্ষোভ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

জুলাই সনদের আইনগত ভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখা।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কুড়িগ্রাম সরকারি কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঘোষপাড়া সিংহ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল মতিন ফুরুকী বলেন, “আমরা পরিষ্কারভাবে বলতে চাই, পিআর পদ্ধতি এ দেশের গণমানুষের দাবি। এই দাবির প্রতি শ্রদ্ধা রেখে পিআর ব্যবস্থা করতে হবে। যারা পিআর বোঝে না, তারা এক সময় কেয়ারটেকার সরকারও বোঝেনি। তাই তাদের কথায় নয়, বাংলাদেশের মানুষ কি বলছে সেটাই বুঝতে হবে। এদেশের ফ্যাসিস্টরা যাদের হত্যা করেছে, সেই হত্যার দৃশ্যমান বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না।”

এসময় জেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়া, শিবির সভাপতি মো. মোশারফ হোসেনসহ আরও অনেকে বক্তব্য দেন।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে শত শত জামায়াত নেতাকর্মী অংশগ্রহণ করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!