1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন

কুড়িগ্রাম বর্ণাঢ্য আয়োজনে ব্যতিক্রমী ‘বউ-শাশুড়ি মেলা’

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৩৭ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘বউ-শাশুড়ি মেলা’। বুধবার (২৪ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে এ মেলার আয়োজন করা হয়।

মেলায় গর্ভকালীন ও প্রসবোত্তর সেবা, পরিবার পরিকল্পনা, ডায়াবেটিস ও রক্ত পরীক্ষা, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ, ফিস্টুলা ও স্ত্রীরোগ বিষয়ে কাউন্সেলিংসহ কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রায় আড়াই শতাধিক বউ ও শাশুড়ি এ মেলায় অংশ নেন।

পরিবার পরিকল্পনা বিভাগ এর উদ্যোগে, ল্যাম্ব হাসপাতালের বাস্তবায়নে এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (UNFPA) অর্থায়নে এ মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা পরিবার পরিকল্পনা সহকারী পরিচালক মো: মেজবাহ উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে মো: মেজবাহ উদ্দিন বলেন, “বউ-শাশুড়ির পারস্পরিক সহযোগিতা নারীর স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে সহায়ক। পরিবার পরিকল্পনা ও মাতৃস্বাস্থ্য সম্পর্কে সঠিক ধারণা থাকলে পরিবার এবং সমাজ উভয়ই উপকৃত হবে।”

মেলায় অংশ নেওয়া বউ নুরনাহার ও শাশুড়ি জমিলা বেগম বলেন, “আগে আমরা গর্ভকালীন বা নারীর স্বাস্থ্য নিয়ে শাশুড়ির সঙ্গে খোলামেলা কথা বলতে সংকোচ বোধ করতাম। এই মেলার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম। এমন আয়োজন সম্পর্ক উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!