1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

উলিপুরে বিএনপির সাবেক নেতা আমিনুল ইসলাম ফুলুর জামায়াতে যোগদান

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮১ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুরে রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছেন ধরনী বাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আমিনুল ইসলাম ফুলু। তিনি সম্প্রতি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকা আমিনুল ইসলাম ফুলু আদর্শগত কারণেই জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। তার যোগদানে দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, জামায়াত উলিপুর শাখা আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম ফুলু বলেন, “বর্তমান বিএনপি আর আগের মতো নেই। দলটির মধ্যে চাঁদাবাজি, অনৈতিক কার্যকলাপ ও অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে গেছে। এ কারণেই আমি জামায়াতে ইসলামীতে যোগদান করেছি। জামায়াতে ইসলামী একটি আদর্শভিত্তিক সংগঠন যেখানে শৃঙ্খলা, ভ্রাতৃত্ব, স্বচ্ছতা ও জনগণের সেবার সুযোগ রয়েছে।”

উলিপুরের স্থানীয় জামায়াত নেতারা আমিনুল ইসলাম ফুলুর যোগদানকে স্বাগত জানিয়ে বলেন, একজন জনপ্রিয় ও অভিজ্ঞ নেতার যোগদান দীন প্রচার ও ইসলামী রাজনীতির ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই যোগদান উলিপুরের রাজনৈতিক দৃশ্যপটে নতুন প্রভাব ফেলতে পারে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!