রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গা পূজা যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে কুড়িগ্রামের রৌমারীতে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হারদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, রৌমারী থানার ওসি সেলিম মালিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মহিম আল মোস্তাকুর, রৌমারীর কর্তিমারী ফায়ার সার্ভিস স্টেশন লিডার আব্দুল আলিম, রৌমারী সদর বিজিবি ক্যাম্পের সুবেদার আব্দুল হাই,
উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হায়দার আলী, রৌমারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিতেন চন্দ্র দাস, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান তারা, বাংলাদেশ প্রেসক্লাব রৌমারী উপজেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম, রৌমারী পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক গৌতম কুমার রাজবংশী, সদস্য সচিব ও রৌমারী সদর সার্বজনীন দুর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি বিপ্র কুমার দাস, পূর্ব নমদাস পাড়া সার্বজনীন দুগা পূজা উদযাপন কমিটির সভাপতি নিতাই চন্দ্র দাস, কলেজ পাড়া সার্বজনীন দুর্গা পূজা উদযাপন কমিটির সদস্য সুশীল চন্দ্র পাল, কলেজ পাড়া নবজাগরণ দুর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি সাগর চন্দ্র কর্মকার, কলেজ মাঠ দুর্গা পূজা উদযাপন কমিটি সভাপতি শংকর কুমার সাহা, চাপুরচর দুর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি সাধারণ সম্পাদক জনি কর্মকার, দাঁতভাঙ্গা দুর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি আদিব বাশফর প্রমুখ।
সভায় আইন-শৃঙ্খলা রক্ষা, মণ্ডপে বিদ্যুৎ ও আলোকসজ্জা, নিরাপত্তা ব্যবস্থা, স্বেচ্ছাসেবক নিয়োগ, স্বাস্থ্যসেবা ও অগ্নি নির্বাপণ ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।
বক্তারা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের জন্য সবার সহযোগিতা কামনা করেন।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন মন্দির কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।#
Leave a Reply