কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিষাক্ত সাপের দংশনে লিমা আক্তার (১৩) নামের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত লিমা নাগরাজপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ও উপজেলার নাগরাজপুর ইউনিয়নের আব্দুল লতিফের মেয়ে।
স্থানীয়রা জানান, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে লিমা ঘরের পাশে ঘোয়াল ঘরে কয়েল জ্বালানোর জন্য তার বাবার কাছে গ্যাসলাইট নিতে গেলে গর্তে লুকিয়ে থাকা একটি বিষাক্ত সাপ তাকে দংশন করে। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে রাত আড়াইটার দিকে পরিবারের লোকজন দ্রুত তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যান।
কিন্তু সেখানে অ্যান্টি-ভেনম না থাকায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
স্থানীয়দের ধারণা, গোরাশ (কালার্স) প্রজাতির একটি বিষাক্ত সাপ তাকে দংশন করে। এ ঘটনায় লিমার মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Leave a Reply