কুড়িগ্রামের কচাকাটা থানার মমিনগঞ্জ (গাবতলা) স্কুল মাঠে রশিদ মন্ডল যুব ফাউন্ডেশন ও গাবতলা কেবল নেটওয়ার্কের যৌথ উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আয়োজনে গরীব-দুঃখী মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে আনন্দের সঞ্চার হয়। অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের আয়োজন গরিব মানুষের জন্য আশীর্বাদস্বরূপ, কারণ এতে তারা দূরে না গিয়ে নিকটেই চিকিৎসা সেবা পাচ্ছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজান, মিলন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মমিনুল ইসলাম মিলন, গাবতলা কেবল নেটওয়ার্কের পরিচালক লেবু, সাংবাদিক মোঃ দুর্জয় হাসানসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।
সাধারণ মানুষরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।
Leave a Reply