1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ফেলানীর ছোট ভাই বিজিবিতে যোগ দিলেন, পরিবারে ফিরে এলো নতুন আশার আলো

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

ভারতের সীমান্তে বিএসএফের গুলিতে নির্মমভাবে নিহত কুড়িগ্রামের কিশোরী ফেলানী খাতুনের ছোট ভাই এবার যোগ দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি)। ফেলানীর মৃত্যুতে যে পরিবার এক সময় শোক আর বিচারপ্রত্যাশায় ডুবে ছিল, আজ তাদের ঘরে ফিরেছে নতুন আশার আলো।

গত ২৩ ফেব্রুয়ারি লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) আয়োজিত নিয়োগ পরীক্ষায় অংশ নেন ফেলানীর ছোট ভাই আরফান হোসেন। সকল ধাপ উত্তীর্ণ হওয়ার পর বুধবার (১৮ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে তার হাতে নিয়োগপত্র তুলে দেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।

নিয়োগপত্র পেয়ে আবেগাপ্লুত আরফান হোসেন বলেন, “বাবা-মায়ের স্বপ্ন ছিল দেশের জন্য কাজ করবো। ফেলানী হত্যার পর মানুষ যেভাবে প্রতিবাদ করেছে, তা আমাকে অনুপ্রাণিত করেছে বিজিবিতে যোগ দিতে। আজ সেই স্বপ্ন পূরণ হলো। দেশের সেবা করতে পারার সুযোগ পেয়ে গর্বিত।”

২০১১ সালের ৭ জানুয়ারি ভারতের কুচবিহার সীমান্তে মাত্র ১৫ বছর বয়সে ফেলানী বিএসএফের গুলিতে প্রাণ হারান। তার মরদেহ কাঁটাতারে ঝুলে থাকা অবস্থায় ছবিটি দেশ-বিদেশে আলোড়ন তোলে। এই ঘটনা আন্তর্জাতিক মহলেও মানবাধিকার লঙ্ঘনের প্রতীক হয়ে ওঠে।

ফেলানীর বাবা নুর ইসলাম বলেন, “আমার মেয়েকে সীমান্তে গুলি করে ঝুলিয়ে রাখার সেই দৃশ্য আজও ভুলতে পারিনি। তবে দেশবাসী এবং বিজিবি সবসময় আমাদের পাশে ছিল। আজ আমার ছেলে নিজ যোগ্যতায় বিজিবিতে চাকরি পেয়েছে—এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া।”

বিজিবির লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, “ফেলানীর পরিবারের পাশে বিজিবি সবসময় রয়েছে। তার ভাই আগামী ১৯ সেপ্টেম্বর প্রশিক্ষণ কেন্দ্রে যোগ দেবে। আমরা আশা করি, সে একজন দক্ষ সদস্য হয়ে দেশের সেবা করবে।”

তিনি আরও বলেন, “সীমান্তে যেন আর কখনও ফেলানীর মতো নৃশংস হত্যাকাণ্ড না ঘটে, সে বিষয়ে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।”

ফেলানীর পরিবারের এই অর্জন শুধু তাদের ব্যক্তিগত বিজয় নয়, এটি একটি দেশের পক্ষ থেকে প্রতিশ্রুত ন্যায়বিচার এবং সম্মানের প্রতিফলন হিসেবেও বিবেচিত হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!