1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

ভূরুঙ্গামারীতে সাবেক ছাত্রলীগ নেতা নিখিল চৌধুরী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৫১ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিষিদ্ধ ছাত্র সংগঠনের সাবেক ছাত্রলীগ নেতা ও আওয়ামীলীগের সক্রিয় সদস্য নিয়ামুল আরিফ নিখিল চৌধুরী (৪৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার  (১৮ সেপ্টেম্বর ) সকালে  ভূরুঙ্গামারীর কামাত আঙ্গারিয়া  এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নিখিল উপজেলার সদর ইউনিয়নের  কামাত আঙ্গারিয়া গ্রামের মৃত সামছুল হক চৌধুরীর পুত্র। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুন্নবী চৌধুরী খোকনের ভাই ও নিষিদ্ধ সংগঠন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের চাচা।

পুলিশ জানায়, বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের উপর হামলা ও তৎপরবর্তী দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার ঘটনায় জড়িত তদন্তে প্রাপ্ত আসামি ছিলেন । ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে ভুরুঙ্গামারীর  কামাত আঙ্গারিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ  গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের উপর হামলা ও তৎপরবর্তী দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে  যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!