1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জকসুসহ ৩ দাবিতে ২৭ ঘণ্টা ধরে অনশনে জবি শিক্ষার্থীরা

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি:

শিক্ষার্থীদের জন্য সম্পূরক বৃত্তি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জকসু) সহ তিন দফা দাবিতে অনশন চালিয়ে যাচ্ছে জবির ৫ শিক্ষার্থী। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে অনশন কর্মসূচি শুরু করেন তারা। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় প্রতিবেদন লেখা পর্যন্ত প্রায় ২৭ ঘণ্টা ধরে অনশন কর্মসূচির চালিয়ে যাচ্ছেন তারা। 

জানা গেছে, অনশন কর্মসূচিতে ইতিমধ্যে তিন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তারা হলেন, ২০১৯-২০ শিক্ষাবর্ষের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ফয়সাল মুরাদ, ২০২০-২১ শিক্ষাবর্ষের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ফেরদৌস শেখ, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের বোটানি বিভাগের একেএম রাকিব।

এছাড়াও ২০২০-২১ শিক্ষাবর্ষের ইতিহাসের শাহিন মিয়া এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অপু মুন্সি অনশন চালিয়ে যাচ্ছেন।

অনশন কর্মসূচির বিষয়ে একে.এম রাকিব বলেন, আমরা তিন দফা দাবিতে অনশন করতেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত আমাদের দাবিগুলো পূরনের ব্যাপারে কোনো আশ্বাস দেয় নি।আমাদের দাবিগুলো পূরন না হওয়া পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাবো।

ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী ফয়সাল মুরাদ বলেন,জকসুর ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ দেয়নি।জকসুর ব্যাপারে নির্দিষ্ট কোনো রোডম্যাপ না দেওয়া পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাবো।

অনশনরত শিক্ষার্থীদের ৩ দফা দাবি হলো, শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি কার্যকর হওয়ার সময়সীমা নির্দিষ্ট করা; বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ প্রকাশ; ক্যাফেটেরিয়ায় ভর্তুকি, স্বাস্থ্যকর খাবার নিশ্চিতকরণ ও কেন্দ্রীয় লাইব্রেরির আধুনিকায়ন।

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!