1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে সড়কে ভয়াবহ ভাঙন,যোগাযোগ বিচ্ছিন্নের আশঙ্কা, জনদুর্ভোগ চরমে

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাটি ধসে ভাঙনে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে সীমান্তবর্তী পাথরডুবি ইউনিয়নের থানাঘাট বাজার সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়ক। ফুলকুমার নদীর উপর নির্মিত ব্রিজ থেকে মাত্র একশ গজ দূরে সড়কটি ধসে পড়ায় ইউনিয়ন পরিষদ ও উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

অপর প্রান্তে প্রায় ১৫ হাজার মানুষের বসবাস। সেখানে রয়েছে তিনটি বাজার, ১১টি শিক্ষা প্রতিষ্ঠান, একটি বিজিবি ক্যাম্প ও ৫০টি পোল্ট্রি খামার। সড়কটি দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করেন। বর্তমানে ছোট যানবাহন ঝুঁকি নিয়ে চললেও বড় যানবাহন বন্ধ হয়ে গেছে। এতে কৃষিপণ্য ও নিত্যপ্রয়োজনীয় মালামাল পরিবহনে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত সড়ক নির্মাণ, ড্রেনেজ ও গাইডওয়াল না থাকায় দ্রুত ভাঙনের কবলে পড়ে সড়কটি। বর্ষা মৌসুমের বৃষ্টিপাত, নদী থেকে অবৈধ বালু উত্তোলন এবং একাধিকবার অস্থায়ী মেরামতের পরও সমস্যা সমাধান হয়নি।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক রুকনুজ্জামান বলেন, সড়কটি প্রায় ভেঙে গেছে। আমরা ইউএনও বরাবর আবেদন করেছি। তিনি দ্রুত মেরামতের আশ্বাস দিয়েছেন।”

স্থানীয় উদ্যোক্তা ও চিকিৎসক শরিফুল ইসলাম বলেন, অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এ সড়কটির প্রতি প্রশাসনের বিশেষ নজর দেওয়া জরুরি। না হলে স্থানীয় উদ্যোক্তারা বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন।

পাথরডুবি ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর জানান, ইউএনও মহোদয়কে বিষয়টি জানিয়েছি। আগামীকাল থেকেই কাজ শুরু হবে বলে আশা করছি।

ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা দীব জন মিত্র বলেন, আমি নিজে গিয়ে সড়কটি দেখেছি। ভয়াবহ অবস্থা মনে হয়েছে। যেহেতু নদী সংলগ্ন, তাই ভালোভাবে গাইডওয়াল দিয়ে মেরামত করতে হবে। উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দিয়েছি। এ সপ্তাহের মধ্যে পাক্কলন তৈরি করে কাজ শুরু করা হবে।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!