1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন

জবি শিক্ষার্থী আমিনুরের আবিষ্কৃত সূত্র আন্তর্জাতিক প্ল্যাটফর্মে

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২২ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী আমিনুর রহমান নূর একটি নতুন গাণিতিক সূত্র আবিষ্কার করেছেন, যা জটিল পাওয়ার-সাম (power-sum) নির্ণয়কে করেছে সহজতর। সূত্রটি গত ১০ সেপ্টেম্বর ইউরোপীয় ইউনিয়নের গবেষণা প্ল্যাটফর্ম Zenodo-তে প্রকাশিত হয়।

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার হাওয়ালভাংগী গ্রামের সন্তান আমিনুর প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন আটুলিয়া আব্দুল কাদের স্কুল অ্যান্ড কলেজ থেকে। পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ২০১৯ সালে স্নাতক সম্পন্ন করেন। বর্তমানে তিনি অনলাইন প্ল্যাটফর্ম Our Math School-এ GRE Math পড়ান।

ছবি: আমিনুলের আবিষ্কৃত সূত্র

আমিনুর জানান, “২০০৯ সাল থেকে এই সূত্র নিয়ে কাজ শুরু করি। প্রকাশের সঠিক পথ না জানায় বারবার ব্যর্থ হয়েছি। অবশেষে ২০২৫ সালে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে নিজের গবেষণা প্রকাশ করতে সক্ষম হয়েছি।”

ছোটবেলা থেকেই গবেষণার প্রতি তাঁর আগ্রহ ছিল। নবম শ্রেণিতে পড়ার সময় প্রথম একটি সূত্র আবিষ্কার করেন তিনি। পরবর্তীতে কলেজে আরেকটি থিওরি এবং বিশ্ববিদ্যালয় জীবনে ‘ইন্টারভাল টেবিল মেথড’ তৈরি করেন। তবে অর্থনৈতিক সংকট ও পারিবারিক সমস্যার কারণে গবেষণা কিছুটা বাধাগ্রস্ত হয়। সংসার চালাতে দিনে চার-ছয়টি টিউশনি করতে হতো তাঁকে। করোনাকালে টিউশনি বন্ধ হয়ে গেলে অনলাইনে পড়ানো শুরু করেন এবং খুলে নেন Our Math School ইউটিউব চ্যানেল।

২০২১ সালে আমিনুর ‘Geometry for Competitive Exam’ নামে ৬০০ পৃষ্ঠার একটি বই প্রকাশ করেন। যদিও প্রচারের অভাবে বইটি তেমন সাড়া পায়নি। ২০২৪ সালে তিনি দেশের সবচেয়ে বড় GRE Math অনলাইন কোর্স তৈরি করেন, যেখানে রয়েছে ২৮১টি ভিডিও ও ৫০টির বেশি টেস্ট। এ কোর্স তৈরি করতে প্রায় ৩ লাখ টাকা ধার করতে হয়েছিল তাকে।

২০২৫ সালের গবেষণায় তিনি ‘ইন্টারভাল টেবিল মেথড’-এর মাধ্যমে পাওয়ার-সাম নির্ণয়ের এমন একটি সহজ পদ্ধতি উপস্থাপন করেছেন, যাতে জটিল Bernoulli সংখ্যা বা Stirling সংখ্যার প্রয়োজন হয় না। বিশেষজ্ঞদের মতে, এই পদ্ধতি কম্পিউটেশনাল ম্যাথমেটিক্সে কার্যকর ভূমিকা রাখবে এবং শিক্ষার্থীদের জন্য পাওয়ার-সাম বোঝা সহজ করে তুলবে।

ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে আমিনুর বলেন, “এই সূত্র প্রকাশ আমার গবেষণার প্রথম সাফল্য। আমি আরও দুটি গবেষণাপত্র প্রকাশের প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে পিএইচডি করার স্বপ্ন রয়েছে। আশা করি একদিন বাংলাদেশ আন্তর্জাতিক গবেষণার ক্ষেত্রেও বড় অবদান রাখবে।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!