রনবীর রায় রাজ, উপজেলা প্রতিনিধি ফুলবাড়ী:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা প্রেসক্লাবের ২০২৫ সালের নিয়মিত কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে দৈনিক ভোরের ডাকের উপজেলা প্রতিনিধি জাকারিয়া মিঞা সভাপতি এবং চ্যানেল এস-এর উপজেলা প্রতিনিধি মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর) সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের সভাপতি ও সহকারী অধ্যাপক অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম জেলা বিএমএসএফ-এর সাধারণ সম্পাদক আলমগীর হোসাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফুলবাড়ী উপজেলা শাখার সেক্রেটারি মাওঃ মোঃ আব্দুর রহমান, সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল খালেক ও যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, ফুলবাড়ী সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি এইচ এম বাবুল ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান প্রমুখ।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ হারুন।
অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply