নার্সিং পেশার গুরুত্ব তুলে ধরতে ও শিক্ষার্থীদের এতে আগ্রহী করে তুলতে কুড়িগ্রাম সরকারি কলেজ অডিটোরিয়ামে এক উদ্বুদ্ধকরণ সেমিনারের আয়োজন করা হয়। নার্সিং ইনস্টিটিউট, কুড়িগ্রাম-এর আয়োজনে এবং কুড়িগ্রাম সরকারি কলেজের সার্বিক সহযোগিতায় এ সেমিনারটি অনুষ্ঠিত হয় ASSET প্রকল্পের আওতায়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর্জা মোঃ নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আতাউল হক খান চৌধুরী। সভাপতিত্ব করেন নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ জনাব নিহার বানু।
বক্তব্য রাখেন নার্সিং ইন্সট্রাক্টর জনাব জহির রায়হান, জনাবা হুমায়রা খাতুন এবং জনাবা পেয়ারা খাতুন। তাঁরা নার্সিং পেশার ভবিষ্যৎ, চাকরির সুযোগ ও সমাজে এর অবদান সম্পর্কে আলোকপাত করেন।
অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়, যা সবার মধ্যে ইতিবাচক মনোভাব ও অনুপ্রেরণা জাগিয়েছে।












Leave a Reply