1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন

পাবিপ্রবিতে রংপুর জেলার ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা

  • প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৬৬ বার পড়া হয়েছে

ভাস্কর চন্দ্র রায়, পাবিপ্রবি প্রতিনিধি :-
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) রংপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

রবিবার (২৪ অক্টোবর) রংপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির উপদেষ্টা সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ড. জাহিদুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাহাজাদা মিয়া এবং ইতিহাস বিভাগের প্রভাষক মোছাঃ শাহনাজ পারভিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে নতুন কমিটি প্রকাশ করা হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আহসান উল্লাহ আলিফ এবং সাধারণ সম্পাদক হয়েছেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেসবাহ উস সালেহীন।

রংপুর জেলা সভাপতি আহসান উল্লাহ আলিফ বলেন,
“রংপুর জেলা সমিতি পাবিপ্রবির একটি পুরাতন ছাত্র কল্যাণ সমিতির মধ্যে অন্যতম। জেলা সমিতির গুরুত্বপূর্ণ দায়িত্বে আমাকে মনোনীত করার জন্য শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য ছাত্র কল্যাণ সমিতির সকল সদস্যদের সহযোগিতা কামনা করছি। আশা করছি, সকলের সৌহার্দ্যপূর্ণ আচরণ ও পারস্পরিক সহযোগিতায় রংপুর জেলা সমিতি এগিয়ে যাবে।”

সাধারণ সম্পাদক মেসবাহ উস সালেহীন বলেন,
“রংপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি আমাদের প্রাণের একটি সংগঠন। রংপুর থেকে পড়তে আসা সকল শিক্ষার্থীর জন্য এটি একটি পরিবারের মতো। সকলের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য এবং ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে আমরা এগিয়ে যাব—এই আশাই ব্যক্ত করছি।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!