1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে কীটনাশক পানে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

  • প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে কীটনাশক পানে মইনুল ইসলাম (৩৭) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের উত্তর বড়ভিটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মইনুল ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা নাদির হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মইনুল মানসিক সমস্যায় ভুগছিলেন। বিভিন্ন চিকিৎসা করেও সুস্থ না হওয়ায় তিনি প্রায়ই হাটে-বাজারে ও গ্রামে অস্বাভাবিকভাবে ঘুরে বেড়াতেন।

এদিন সকালে স্থানীয় কৃষক প্রদীপ কুমার তার ধানক্ষেতে মাজরা পোকা দমনের জন্য কীটনাশক স্প্রে করছিলেন। অবশিষ্ট কীটনাশক ক্ষেতের আইলের পাশে একটি বোতলে রাখা ছিল। এ সময় মইনুল হঠাৎ এসে কৃষকের অজান্তে বোতল খুলে সবটুকু কীটনাশক পান করে ফেলেন। কিছুক্ষণ পরই তিনি বিষক্রিয়ায় চিৎকার শুরু করলে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। তবে সেখানে পৌঁছানোর আগেই তিনি মারা যান।

খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করে। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত হোসেন সরকার জানান, এঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। মৃত্যু সম্পর্কে পরিবারসহ কারও কোন সন্দেহ না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!