1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন

কুড়িগ্রামে ঝুঁকিপূর্ণ সেতুতে প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত, বন্ধ ভারী যান চলাচল

  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নে ধলডাঙ্গা বাজারগামী সড়কের দুটি সেতু দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আধা কিলোমিটার সড়কের মধ্যে অবস্থিত ১৫ মিটার ও ৩০ মিটার দৈর্ঘ্যের সেতু দুটির আরসিসি গার্ডার ও পলেস্তারা খসে পড়েছে। এমনকি একটি সেতুর অর্ধেক অংশ দেবে গেছে। ফলে ভারী যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকলেও প্রতিদিন হাজারো মানুষ ও হালকা যানবাহন ঝুঁকি নিয়েই চলাচল করছে।

স্থানীয়রা বলছেন, জরুরি ভিত্তিতে সংস্কার কাজ শুরু না হলে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে শিক্ষার্থী, গর্ভবতী নারী ও অসুস্থ রোগীরা প্রতিদিন এই সেতু দিয়ে যাতায়াত করছেন, যা উদ্বেগ আরও বাড়িয়ে তুলছে।

গ্রামবাসী রাফিযুল ইসলাম জানান, সামান্য হালকা যানবাহন চললেই সেতু দুটি কাঁপতে থাকে। এতে ভেঙে পড়ে জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রবল। স্থানীয় পল্লী চিকিৎসক আমিনুল ইসলাম বলেন, প্রতিদিন হাজারো মানুষ এই সেতু দিয়ে যাতায়াত করে। ব্যবসায়ীদের পণ্য পরিবহনের খরচ বেড়ে গেছে। দ্রুত সংস্কার না হলে এ ইউনিয়ন আরও পিছিয়ে পড়বে।

শিলখুড়ি ইউনিয়ন পরিষদের সদস্য শামসুল হক জানান, প্রায় ৩০-৩৫ বছর আগে সেতু দুটি নির্মিত হয়েছিল। বহুদিন ধরে সেতুর পলেস্তারা খসে পড়ায় এলাকাবাসী আতঙ্কের মধ্যে রয়েছে। ভারী যান চলাচল বন্ধ থাকায় দুধকুমার নদে ভাঙন রোধে নেওয়া ছয়টি প্যাকেজের কাজও বাধাগ্রস্ত হচ্ছে।

ভুরুঙ্গামারী উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার বলেন, “ঝুঁকিপূর্ণ সেতু দুটি সংস্কার ও পুনর্নির্মাণের জন্য ইতোমধ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া মাত্রই কাজ শুরু হবে।”

স্থানীয়দের দাবি, অতি দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার পাশাপাশি পুরো ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা কার্যত ভেঙে পড়বে।

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!