সাহিদ বাদশা বাবু , লালমনিরহাট ::
মানুষ মানুষের জন্য” এ কথাটির মর্মার্থ বুঝতে হলে মিশতে হবে একজন যুবকের সাথে। একনিষ্ঠ সমাজকর্মী মানবতার ফেরিওয়ালা তিনি নিজেই। এই মানতবতার ফেরিওয়ালা হলেন লালমনিরহাট (হাতীবান্ধা -পাটগ্রাম) ১ আসনের শিহাব আহমেদ।
তিনি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নে ১৯৯৫ সালে জন্মগ্রহণ করেন। শিহাব হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের ছেলে। ১৪ ভাইবোনের মধ্যে সপ্তম শিহাব। তার দুই বছর বয়সে মা মারা যান। বাবা আরেকটি বিয়ে করেন। শিশুকালে মা মারা যাওয়ায় নানি ও অন্য আত্মীয়রা তাকে লালন পালন করেন। এরপর সবজি বিক্রি, ট্রাকের হেলপার (সহকারী) ও রিকশা চালিয়ে লেখাপড়া করে ২০১৪ সালে বড়খাতা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (গোল্ডেন এ প্লাস) পান।
এ সময় স্থানীয় বিত্তবানরা তাকে লেখাপড়ার সহযোগিতা করেন। তাদের সহযোগিতায় ভর্তি হন রংপুর কারমাইকেল কলেজে। সেখান থেকে উচ্চ মাধ্যমিক পাস করে তুরস্কে স্কলারশিপ নিয়ে পড়ার সুযোগ পান। তুরস্কের কোজায়েলী শহরের গেবজে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে পড়াশোনা করছেন।
সমাজসেবামূলক কাজে জড়িয়ে অল্প দিনের মধ্যে জনগণের আস্থাভাজন হয়ে উঠেছেন এই যুবক। সামাজিক দিক থেকে সকলের প্রিয় মানুষ তিনি। মানুষের হিয়ার মাঝে অধিকার পৌছে দেয়াই তার বাসনা । সদা প্রাণোবন্ত হাস্যোজ্জ্বল মানুষ তিনি। হাসি ছাড়া কথা বলেন না কারো সাথে। ঘুম থেকে উঠে ঘুমানোর আগ পর্যন্ত পরোপকারে নিজেকে নিয়োজিত রাখেন এই মানবিক মানুষ। স্বপ্ন তার অসহায় মানুষদের নিয়ে কাজ করার। তিনি সবসময় অসহায় অবহেলিত মানুষের সেবায় নিয়োজিত থাকেন। শুধু তাই নয় যে কোনো সামাজিক সমস্যায় তাকে পাশে পাওয়া যায়। তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে পাটগ্রাম হাতীবান্ধা যুবকদের বেকারত্ব দূর করন । শিহাব আহমেদ হলেন একজন তরুণ উদ্যোক্তা
তিনি নিঃস্বার্থ ভাবে গরিব মানুষের মুখে হাসি ফোটাতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। একটি সুন্দর সমাজ বিনির্মানে কাজ করছেন তিনি। নিজ অর্থায়নে তিনি বিভিন্ন উন্নয়নমূলক ও শিক্ষা মসজিদ, মন্দির, ধর্মিয় শিক্ষাপ্রতিষ্ঠান সহ বিভিন্ন কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন তিনি ।
খুব অল্প সময়ে শিহাব আহমেদ হাতীবান্ধা ও পাটগ্রাম এক আসনের জনগণের আস্থাভাজন হয়ে উঠেছেন ।
Leave a Reply