অনলাইন ডেস্ক:
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ৩০০ নির্বাচনি এলাকার সীমানা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে দ্বাদশ সংসদের ২৬৩ আসনের সীমানা বহাল রেখে ৩৭টি আসনের সীমানায় পরিবর্তন আনা হয়েছে। বৃহস্পতিবার সীমানা নির্ধারণ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হলেও রোববার (৭ সেপ্টেম্বর) তা গেজেট প্রকাশ হতে পারে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, ৩৭টি আসনে ছোটখাটো পরিবর্তন করে নতুন সীমানার খসড়া প্রকাশ করা হয়। বড় পরিবর্তনের মধ্যে গাজীপুরের একটি আসন বাড়ানো হয়েছে। আর বাগেরহাটে কমানো হয়েছে একটি আসন। এর ফলে গাজীপুরে ৫ থেকে বেড়ে ৬ সংসদীয় আসন আর বাগেরহাটে ৪টি থেকে কমে ৩টি আসন করা হয়েছে।
Leave a Reply