1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন

পাবিপ্রবিতে দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

ভাস্কর চন্দ্র রায়, পাবিপ্রবি প্রতিনিধি :

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির আয়োজনে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ‘এলিভেটর এক্সপ্রেস’-এ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তারেক রহমান হৃদয় এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাতৃভাষা হলের সেকশন অফিসার মোছাঃ আলো আক্তার জাহান, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মীর মো. শাহিন আলম স্বাধীনসহ সমিতির বর্তমান ও সাবেক সদস্যরা।

বক্তব্যে মোছাঃ আলো আক্তার জাহান বলেন, “আমার জেলা সমিতির সঙ্গে আত্মার সম্পর্ক। আমি আমার বিশ্ববিদ্যালয়কে যেমন ভালোবাসি, তেমনি জেলা সমিতি এবং এর সদস্যদেরও আন্তরিকভাবে ভালোবাসি।”

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। একই সঙ্গে পাবিপ্রবিতে অধ্যয়নরত দিনাজপুর জেলার শিক্ষার্থীরা যারা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনে কাজ করছেন, তাদের হাতে সম্মাননা সনদ তুলে দেওয়া হয়। পরে ‘দিনাজপুর জেলার কোন উপজেলা সবচেয়ে সেরা’ এই বিষয়ক এক প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সবশেষে ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!