1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

চিলমারীতে বাল্যবিবাহ প্রতিরোধে যুব প্রতিনিধিদের সমন্বয় সভা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৬ বার পড়া হয়েছে

মিজানুর রহমান মিজান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় বাল্যবিবাহ ও জোরপূর্বক বিয়ে প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যুব প্রতিনিধিদের অংশগ্রহণে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় উপজেলার ছয়টি ইউনিয়নের যুব প্ল্যাটফর্মের সদস্যরা অংশ নেন। সভার আয়োজন করে ‘চাইল্ড নট ব্রাইড (সিএনবি)’ প্রকল্প, যা বাস্তবায়ন করছে আরডিআরএস বাংলাদেশ। প্রকল্পে আর্থিক ও কারিগরি সহায়তা দিচ্ছে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।

সভায় জানানো হয়, চিলমারীর ছয়টি ইউনিয়নে বাল্যবিবাহের ঝুঁকিতে রয়েছে মোট ৪৭৬ জন কিশোর-কিশোরী। এর মধ্যে রানীগঞ্জ ইউনিয়নে সবচেয়ে বেশি ১৬৩ জন শিশু ঝুঁকিতে আছে, যেখানে ইতোমধ্যে ৯৮ জনের বিয়ে সম্পন্ন হয়েছে। চিলমারী ইউনিয়নে ঝুঁকিতে ১০১ জন, বিয়ে হয়েছে ৫০ জনের। রমনা ইউনিয়নে ৮৮ জন ঝুঁকিপূর্ণ শিশু শনাক্ত হয়েছে, যাদের মধ্যে ৪৮ জনের বিয়ে হয়েছে। থানাহাট ইউনিয়নে ঝুঁকিতে ৬৩ জন, বিয়ে হয়েছে ৪৫ জনের। নয়ারহাট ইউনিয়নে ৭৬ জন ঝুঁকিপূর্ণ, যাদের মধ্যে ৪৫ জনের বিয়ে হয়ে গেছে। অষ্টমীর চর ইউনিয়নে ঝুঁকিতে ৪০ জন, কিন্তু বিয়ে হয়েছে ৪৫ জনের, যা নিয়ে সভায় উদ্বেগ প্রকাশ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব প্ল্যাটফর্মের সভাপতি মিজানুর রহমান মিজান। বক্তব্য রাখেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. নাসিম উদ্দিন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. হৃদয় মাহমুদ, আরডিআরএস সিএনবি প্রকল্পের টেকনিক্যাল অফিসার মো. আবদুল মমিন হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, শুধুমাত্র আইন দিয়ে বাল্যবিবাহ প্রতিরোধ সম্ভব নয়। এ বিষয়ে সমাজের তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। তাদের সচেতনতা, দায়িত্বশীলতা ও উদ্যোগের মাধ্যমেই সহনশীল এবং শিশু-বান্ধব সমাজ গড়ে তোলা সম্ভব।

সভায় আরও জানানো হয়, উপজেলায় গঠিত ছয়টি ইউনিয়নের যুব প্ল্যাটফর্ম ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ শিশুদের তালিকা প্রস্তুত করেছে এবং উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সুপারিশ করেছে।

সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা, বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধি এবং আরডিআরএস বাংলাদেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!