1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

চবি ও বাকৃবি শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে জবি শিক্ষক সমিতির মানববন্ধন

  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়(চবি) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়(বাকৃবি) শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি(জবিশিস)। 

আজ সোমবার (১সেপ্টেম্বর) বেলা বারোটায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে শিক্ষক সমিতির পক্ষ থেকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলার সাথে আইনশৃঙ্খলা বাহিনীর যারা জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর স্বার্থেই তাদের বিচার নিশ্চিত করা এবং
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলার সাথে যারা জড়িত আগামী চব্বিশ ঘণ্টার মাঝে তাদের বিচার নিশ্চিত করার দুই দফা দাবী পেশ করা হয়।

মানববন্ধনে জবি শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসাইন বলেন, “গত এক সপ্তাহ ধরে বাংলাদেশে যা হচ্ছে তা পাঁচ-ই আগস্টের আগের স্টাইল। শিক্ষার্থীদের যেভাবে হামলা হচ্ছে তা পাঁচই আগস্টের আগে আমরা দেখতে পেতাম। আমাদের সবার ঐক্যবদ্ধ থাকতে হবে। আধিপত্যবাদীদের টার্গেট সম্পর্কে সচেতন থাকতে হবে। একাত্তর এবং চব্বিশকে মুখোমুখি দাড় করিয়ে মব ও অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে।”

জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদদীন বলেন, “আমরা দেখেছি একটি সংগঠনের প্রধান যিনি বিগত যেকোনো আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন, চব্বিশের গণঅভ্যুত্থানেও যিনি সম্মুখ সারিতে অবদান রেখেছেন, যার উপর বিগত সময় বারবার হামলা হয়েছে সেই নুরুল হক নুরের উপর অভ্যুত্থান পরবর্তী সময়েও আমরা তার উপর যে হামলার দৃশ্য দেখেছি তা অত্যন্ত বেদনাদায়ক। আমরা এই হামলার সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি করছি। উপদেষ্টার কাজ নিন্দা জানানো না, উপদেষ্টার কাজ বিচার নিশ্চিত করা। আমরা এর বিচার দেখতে চাই।”

শিক্ষক সমিতির সভাপতি মোশাররফ হোসেন বলেন, “আমি সরকারের কাছে আহবান জানাচ্ছি আমরা আজকে যে দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছি সরকার যেন দ্রুত এই দাবি মেনে নেয় এবং এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!