কুড়িগ্রাম, ২৭ আগস্ট ২০২৫ খ্রি.
নিজস্ব প্রতিবেদক
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২০২৫-২৬ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) বিকেল ৪টায় উপজেলা কৃষি অফিস চত্বরে আনুষ্ঠানিকভাবে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
এসময় উপস্থিত ছিলেন খামারবাড়ি কুড়িগ্রামের অতিরিক্ত উপ-পরিচালক আসাদুজ্জামান, ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহনুমা তারান্নুম, উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াছমিনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকরা।
কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়। জনপ্রতি কৃষককে ১০ কেজি ডিএপি সার, ৫ কেজি এমওপি সার ও ৫ কেজি মাসকলাই বীজ দেওয়া হয়।
এই উদ্যোগের মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ কমানো ও খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধির আশা করছে উপজেলা কৃষি বিভাগ।
Leave a Reply