1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রাজারহাটে জুয়া খেলতে গিয়ে ৬ জন গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ২৯০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি, রাজারহাট:

কুড়িগ্রামের রাজারহাটে জুয়া খেলার সময় ৬ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার উমর মজিদ ইউনিয়নের নওদাবাস উচ্চ বিদ্যালয় মাঠ থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—আবুল কালাম (৫০), হারুন অর রশিদ (৪৫), মিজানুর রহমান (৪৫), জয়নাল আবেদীন (৫০), চাম্পা মিয়া (৪৫) ও আজিজুল ইসলাম (৪০)। এ সময় তাদের কাছ থেকে তাস, নগদ টাকা ও অন্যান্য আলামত জব্দ করা হয়।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম লিংকন জানান, এ ঘটনায় থানায় জুয়া আইনে একটি মামলা দায়ের হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সকালে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা হাজতে প্রেরণ করা হবে।

তিনি আরও বলেন, জুয়া ও মাদকমুক্ত রাজারহাট গড়তে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!