কুড়িগ্রাম প্রতিনিধি:
স্ত্রীর নিবিড় পরিচর্যা ও কঠোর পরিশ্রমে স্বামী পেয়েছেন শিক্ষকতার চাকরি। কুড়িগ্রামের ফুলবাড়ীতে এ ঘটনাটি এখন আলোচনায়।
কুড়িগ্রাম সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী বিউটি জাহান ১৭তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে ফুলবাড়ী ডিগ্রী কলেজে ইতিহাসের প্রভাষক হিসেবে কর্মরত। অন্যদিকে তার বন্ধু ও স্বামী জাহিদুল হক গতবার চাকরিতে ব্যর্থ হন। এবার ১৮তম নিবন্ধন পরীক্ষায় বিউটির সার্বিক তত্ত্বাবধান ও কঠোর অনুশাসনের ফলে জাহিদুল হক ভৌত বিজ্ঞানের সহকারী শিক্ষক হিসেবে ফুলবাড়ীর উত্তর কোটি চন্দ্রখানা উচ্চ বিদ্যালয়ে নিয়োগ পেয়েছেন।
জাহিদুল হক প্রতিক্রিয়ায় বলেন, “আমার চাকরি পাওয়ার পেছনে স্ত্রীর কঠোর পরিশ্রম রয়েছে। সে নিয়মিত আমাকে পড়াশোনা করাতো, পড়া বুঝে নিতো। এমনকি তার অনুমতি ছাড়া আমি মোবাইল ফোনও ব্যবহার করতে পারতাম না। যদি আরও কঠিন নিয়ম মানতে হতো তাতেও আমার আপত্তি ছিল না।”
বিউটি জাহান জানান, তার নির্দেশনা মেনে পড়াশোনা করে তার ছোট বোনও এবার চাকরি পেয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, “শিক্ষার্থীরা ও দম্পতিরা পড়াশোনার ক্ষেত্রে কঠোর নিয়ম প্রতিপালন করবে এবং একে অপরকে সহযোগিতা করে নিজেদের প্রতিষ্ঠিত করবে।”
Leave a Reply