1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রাজারহাটে রবিউল আউয়াল উপলক্ষে র‌্যালি ও দোয়া মাহফিল

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৩৩৯ বার পড়া হয়েছে

রাজারহাট প্রতিনিধি:

 পবিত্র রবিউল আউয়াল মাসে মহানবী হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আগমনকে স্বাগত জানিয়ে ছাত্র আনজুমানে আল বাইয়্যিনাত রাজারহাট উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, পথসভা, মিলাদ, ক্বিয়াম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) সকাল ১১টা ৩০ মিনিটে রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ মাঠ থেকে একটি বিশাল র‌্যালি বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। হাতে ব্যানার, প্ল্যাকার্ড ও শ্লোগানে অংশগ্রহণকারীরা রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি ভালোবাসা প্রকাশ করেন। পরে সোনালী ব্যাংক চত্বরে সংক্ষিপ্ত আলোচনাসভা, মিলাদ, ক্বিয়াম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মাওলানা ক্বারী আহমদ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে মিলাদ শরীফ পরিচালনা করেন হাফেজ মুহম্মদ ওমর ফারুক।  আলোচনা ও দোয়া মোনাজাত পরিচালনা করেন আল্লামা হযরত মাওলানা কাজী মুহম্মদ নুরুল ইসলাম, সহকারী অধ্যাপক সুখদেব ফাজিল মাদ্রাসা। এতে শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, রবিউল আউয়াল মাস হলো বিশ্বমানবতার মুক্তিদাতা হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আগমনের মাস। তাই এ মাসকে ঘিরে রাসূলপ্রেমে উদ্বেল হয়ে প্রতিবছরই স্বাগত র‌্যালি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!