1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

সম্পূরক বৃত্তি ও জকসু বাস্তবায়নে জবি শিবিরের পাঁচ দাবি

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন ও শিক্ষার্থীদের জন্য সম্পূরক বৃত্তি বাস্তবায়নের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সুনির্দিষ্ট পাঁচ দফা দাবি জানিয়েছে শাখা ছাত্রশিবির।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল আলিম আরিফ বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই অবহেলার শিকার হচ্ছে। আমরা আর বঞ্চনার শিকার হতে চাই না। প্রশাসনকে জানিয়ে দিতে চাই— আমাদের দাবি দ্রুত বাস্তবায়ন করলে তা ছাত্রসমাজ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন উভয়ের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে।”

তিনি আরও বলেন, “আমাদের দাবিগুলো বাস্তবায়নযোগ্য। প্রশাসন চাইলে আমরা সহযোগিতা করব। তবে দাবি উপেক্ষা করা হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।”

পাঁচ দফা দাবি হলো—
১. বিশেষ সিন্ডিকেট থেকে অনুমোদিত নীতিমালা ইউজিসির মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠিয়ে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী বিধি আকারে সংযুক্ত করা।
২. বিধি অনুমোদনের পরপরই রোডম্যাপ ঘোষণা করে ৪৫ কার্যদিবসের মধ্যে জকসু নির্বাচন আয়োজন।
৩. আগামী সাত কার্যদিবসের মধ্যে সম্পূরক বৃত্তির নীতিমালা প্রণয়ন।
৪. নীতিমালা প্রণয়নের ১৫ কার্যদিবসের মধ্যে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ।
৫. ইউজিসি ও মন্ত্রণালয়ের সহযোগিতায় আগামী অক্টোবর থেকে বৃত্তি কার্যক্রম চালু।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!