কুড়িগ্রাম সদর উপজেলার শিবরাম গ্রামের সন্তান ও কুড়িগ্রাম সরকারি কলেজের গণিত বিভাগের প্রাক্তন শিক্ষার্থী স্বামী-স্ত্রী একই সময়ে চাকরি পেয়ে এলাকায় আনন্দের জোয়ার এনেছেন। সম্প্রতি তাদের সন্তানসহ সংবর্ধনা দেওয়া হয়েছে।
চাকরি তালিকা অনুযায়ী ৮৩ নম্বরে রয়েছেন মো. আতাউল গনি মন্ডল। তার পিতা মো. আব্দুল হামিদ মন্ডল ও মাতা মোছা: রুজিনা বেগম। আতাউল গনি মন্ডল কুড়িগ্রাম সরকারি কলেজের গণিত বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। অতি সম্প্রতি তিনি বাংলাদেশ রেলওয়ে, লালমনিরহাটে চাকরি লাভ করেছেন। কলেজের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
চাকরি তালিকার ৮৪ নম্বরে রয়েছেন তার স্ত্রী মোছা: রোকাইয়া ইসলাম রোকেয়া। তিনি শিবরাম গ্রামেরই কন্যা। তার পিতা মো. শামসুল হক ও মাতা মোছা: নবিজন বেগম। রোকেয়াও কুড়িগ্রাম সরকারি কলেজের গণিত বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। অতি সম্প্রতি তিনি শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে সহকারী শিক্ষক হিসেবে রাজবল্লভ ইসলামিয়া দাখিল মাদ্রাসা, কুড়িগ্রামে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। কলেজের পক্ষ থেকে তাকেও অভিনন্দন জানানো হয়েছে।
Leave a Reply