1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুড়িগ্রামে বাবা-মায়ের সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৪২৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে অভিমানে গলায় ফাঁস দিয়ে জীবন দিলেন মিলন (২২) নামের এক যুবক। রবিবার (২৪ আগস্ট) গভীর রাতে উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের কবির মামুদ দালালী টারী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মিলন ওই গ্রামের মকবুল হোসেন কসাইয়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকেই মিলনের স্ত্রী সানজিদা ও তার শাশুড়ির মধ্যে বনিবনা ছিল না। পারিবারিক কলহের জের ধরে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগেই থাকত। রবিবার রাতে পারিবারিক ঝগড়ার একপর্যায়ে মিলনকে শাসন করেন পরিবারের লোকজন। এরপর ক্ষোভে-অভিমানে মিলন নিজ শোবার ঘরের ফ্যানের সঙ্গে রশি বেঁধে আত্মহত্যা করেন। ঘটনার সময় তার স্ত্রী ছিলেন বাবার বাড়িতে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম বলেন, প্রাথমিক তদন্তে পারিবারিক অভিমান থেকেই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। পরিবার ও স্থানীয়দের কোনো অভিযোগ না থাকায় থানায় ইউডি মামলা দায়ের করে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!