1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুড়িগ্রামসহ সারা দেশে শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে পরিবেশ অধিদপ্তর সারা দেশে শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে একযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। ঢাকা, কুড়িগ্রাম, কেরানীগঞ্জ ও নীলফামারীসহ বিভিন্ন জেলায় পরিচালিত অভিযানে উল্লেখযোগ্য জরিমানা আদায়, হাইড্রোলিক হর্ন জব্দ ও আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

সাভারের আমিনবাজারে পরিচালিত মোবাইল কোর্টে ৯টি যানবাহন পরীক্ষা করে ৫টি যানবাহনের বিরুদ্ধে ১৮ হাজার টাকা জরিমানা আদায় ও ৯টি হর্ন জব্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে প্রসিকিউটর ছিলেন পরিদর্শক নয়ন কুমার রায়।

বিজ্ঞাপন

অপরদিকে, ঢাকার কুড়িল বিশ্বরোড খিলক্ষেত এলাকায় বিআরটির সহযোগিতায় কালো ধোঁয়ার বিরুদ্ধে পরিচালিত অভিযানে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী ৫টি মামলায় মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আগে একই অপরাধে সতর্ক করা সত্ত্বেও পুনরায় অপরাধ করায় ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের একটি গাড়িকে ডাম্পিংয়ে পাঠানো হয়। এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন।

কুড়িগ্রাম সদরে ত্রিমোহনী বাজার এলাকায় নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ৪টি বাস ও ২টি ট্রাকের চালকের কাছ থেকে মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় ও ১১টি হর্ন জব্দ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জিনাত সুলতানা।

কেরানীগঞ্জের বড়ইতলা এলাকায় নির্মাণ কাজে আইন লঙ্ঘনের দায়ে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ এর অধীনে ২০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। একইসঙ্গে ভবিষ্যতে আইন মেনে নির্মাণ কার্য পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।

এ ছাড়া নীলফামারীর বাইপাস মোড়ে পরিচালিত অভিযানে হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী ৩টি যানবাহনের বিরুদ্ধে ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় ও ৫টি হর্ন জব্দ করে ধ্বংস করা হয়। একইসঙ্গে চালকদের সতর্ক করা এবং লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম নিয়মিতভাবে সারা দেশে অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!