1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

ছেলে শহীদ হওয়ার এক বছর পর বাবার মৃত্যু

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ইকরামুল হক সাজিদের বাবা জিয়াউল হক আর নেই। রোববার (২৪ আগস্ট) সকাল ৭টা ৪০ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সকাল ১১টায় সিএমএইচে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে টাঙ্গাইলের ধনবাড়ীতে গ্রামের বাড়িতে। সেখানে বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।

জানা গেছে, জিয়াউল হক দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত ৩ আগস্ট তাকে সিএমএইচে ভর্তি করা হয়। ১৩ আগস্ট তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর থেকে তিনি হাসপাতালের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন ছিলেন। আজ সকালে সেখানেই তিনি মারা যান।

চাকরিজীবনে জিয়াউল হক বাংলাদেশ বিমান বাহিনীতে মাস্টার ওয়ারেন্ট অফিসার পদে কর্মরত ছিলেন।

এর আগে, গত বছরের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ হয়ে ইকরামুল হক সাজিদ শহীদ হন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের এমবিএ শিক্ষার্থী ছিলেন।

জিয়াউল হকের মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম গভীর শোক প্রকাশ করেছেন। রোববার জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। এছাড়া শোক প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!