1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব কে সংবর্ধনা

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৩১১ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এসএসসি ২০০১ ব্যাচের উদ্যোগে নবগঠিত উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ কে সংবর্ধনা প্রদান করা হয়েছে ।

শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সভাকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ, বিশেষ অতিথি ছিলেন আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট আসাদুল হক।

আতিকুর রহমান আপেল শিকদারের সভাপতিত্বে ভূরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয়ের বন্ধুদের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ২০০১ ব্যাচের বান্ধবী জান্নাতুল ফেরদৌস জেরিন, বন্ধু মামুন, রনি, বুলবুল, সেলিম, আরাফাত, হালিম, পিজুস, নয়ন, মিজানুর ও আরিফ প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশরাফুল ইসলাম আরিফ ও নজরুল ইসলাম।

বিশেষ অতিথি অ্যাডভোকেট আসাদুল হক বলেন, আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান প্রমাণ করে বন্ধু মানেই নিঃস্বার্থ ভালোবাসা। এছাড়াও ২০০১ ব্যাচের বন্ধুদের আইনি সহায়তার প্রয়োজন হলে বিনা পারিশ্রমিকে সহযোগিতার আশ্বাস দেন।

প্রধান অতিথি শহিদুল ইসলাম আকন্দ বলেন, সদস্য সচিব হওয়ার পর একশোরও বেশি সংবর্ধনা পেয়েছি। তবে বন্ধুদের এই সংবর্ধনা আমার কাছে সবচেয়ে স্মরণীয়। তিনি ভূরুঙ্গামারীর উন্নয়নে সকল বন্ধুদের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, গত ১১ আগস্ট জেলা কর্তৃক ঘোষিত বিএনপির আহ্বায়ক কমিটিতে প্রভাষক শহিদুল ইসলাম আকন্দকে সদস্য সচিব ও অ্যাডভোকেট আসাদুল হককে সদস্য করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!