এফ কে আশিক, ভূরুঙ্গামারী প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলার বিভিন্ন অভ্যন্তরীণ জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ পুকুরে আনুষ্ঠানিকভাবে পোনা মাছ অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক সারোয়ার জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা নুরুজ্জামান খান, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল, যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন তৌহিদ, আহ্বায়ক কমিটির সদস্য কাজী নিজাম, উপজেলা জামায়াতের আমির আনোয়ার হোসেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন এবং মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী আব্দুল জব্বার।
মৎস্য দপ্তরের বাস্তবায়নে উপজেলার ১৪টি জলাশয়ে ৪৪০ কেজি কার্পজাতীয় পোনা মাছ অবমুক্ত করা হয়।
পরে বিকেলে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মৎস্যবিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
Leave a Reply