1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুড়িগ্রামে প্রথমবার আসছেন কবি ও ভাবুক ফরহাদ মজহার, উদ্বোধন করবেন পণ্ডিত সাংস্কৃতিক কেন্দ্র

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৬৩২ বার পড়া হয়েছে

মিজানুর রহমান মিজান, চিলমারী প্রতিনিধি:

এই প্রথম কুড়িগ্রামের চিলমারীতে আসছেন দেশের খ্যাতনামা কবি ও ভাবুক ফরহাদ মজহার। শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৩টায় উপজেলা পরিষদ মোড় সংলগ্ন আ. লতিফ প্লাজায় প্রতিষ্ঠিত ‘পণ্ডিত সাংস্কৃতিক কেন্দ্র’-এর শুভ উদ্বোধন করবেন তিনি।

উদ্বোধন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন ফরহাদ মজহার। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মো. জাহিদুল ইসলাম রাজা।

আয়োজক কমিটির সদস্য মাহমুদুল হাসান বাবু জানান, “এই প্রথম পণ্ডিত সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন উপলক্ষে ফরহাদ মজহার কুড়িগ্রাম সফরে আসছেন। তাঁর মতো একজন বিশিষ্ট চিন্তক ও ভাবুক আমাদের মাঝে আসছেন এটি চিলমারীবাসীর জন্য গর্বের বিষয়।”

তিনি আরও বলেন, “পণ্ডিত সাংস্কৃতিক কেন্দ্রের মাধ্যমে সাহিত্য, সংস্কৃতি ও মুক্তচিন্তার চর্চা প্রসারের পাশাপাশি নতুন প্রজন্মকে জ্ঞানচর্চায় অনুপ্রাণিত করা হবে।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!