1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে নতুন নির্দেশনা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ২৭১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর। চলতি আগস্ট মাসের বেতন বিল অনলাইনে দাখিল করার সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে ২৩ আগস্ট পর্যন্ত। এই সময়ের মধ্যে বিল না দিলে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে কারও বেতন পাঠানো হবে না।

এছাড়া ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিল দাখিলের দায় সম্পূর্ণভাবে প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে বলেও কঠোরভাবে জানিয়ে দিয়েছে অধিদফতর।

বুধবার (২০ আগস্ট) জারি করা এক অফিস আদেশে এসব তথ্য জানায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর।

এতে বলা হয়েছে, আগস্ট মাস থেকেই ইএফটি পদ্ধতিতে বেতন প্রেরণে অনলাইনে বিল সাবমিট বাধ্যতামূলক করা হয়েছে। প্রতিটি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে ইএমআইএস (EMIS) সিস্টেমে তাদের নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে এমপিও-ইএফটি মডিউলে লগইন করতে হবে। এরপর প্রতিটি শিক্ষক-কর্মচারীর নির্ধারিত বেতন নিয়ম অনুযায়ী নিরূপণ করে আলাদাভাবে বিল সাবমিট করতে হবে।

সঠিকভাবে বিল দাখিল না করলে শিক্ষক-কর্মচারীরা ওই মাসের বেতন পাবেন না। আর যদি ভুল তথ্যের কারণে কেউ ইএফটির বাইরে থেকে যান, সে দায়ও প্রতিষ্ঠান প্রধানকেই নিতে হবে।

দাখিল করা বিলের একটি কপি ডাউনলোড করে প্রধান শিক্ষক এবং পরিচালনা কমিটির সভাপতির স্বাক্ষরসহ প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!