1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশ-ইন: চাঁপাইনবাবগঞ্জে ৬ ভারতীয় নাগরিক আটক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ২৯৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো (পুশ ইন) ভারতীয় ছয় নাগরিককে চাঁপাইনবাবগঞ্জ থেকে আটক করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলীনগর ভূতপুকুর থেকে তাদের আটক করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আলিমনগর ভুতপুকুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করেছে। তারা স্থানীয় বাসিন্দা মোঃ মনতাজুর রহমান হাকুর হেফাজতে অবস্থান করছিলেন। আটককৃতদের কাছ থেকে ভারতীয় আধার কার্ডসহ নাগরিকত্ব প্রমাণের কাগজপত্র উদ্ধার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে তারা জানান, গত ২৪ জুন দিল্লীর কালীমাতা থানা পুলিশ তাদের বাংলাদেশি নাগরিক সন্দেহে আটক করে। পরদিন ২৫ জুন বিএসএফ কুড়িগ্রাম জেলার সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশ-ইন করে। পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করলে জানা যায়, আটক সবাই ভারতীয় নাগরিক এবং তাদের ফেরত নেওয়ার বিষয়ে পরিবার কলকাতা কোর্টে মামলা দায়ের করেছে।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন দিল্লীর দৌলতপুর থানার সাহেবাবাদ গ্রামের বাসিন্দা মোঃ দানেশ (২৮), তার স্ত্রী মোছাঃ সোনালী খাতুন (২৬) ও ছেলে মোঃ সাব্বির শখ (৮)।

এছাড়া পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মুরারাই থানার ধিতরা গ্রামের বাসিন্দা মোছাঃ সুইটি বিবি (৩৩), তার ছেলে মোঃ কুরবান দেওয়ান (১৬) এবং মোঃ ইমাম দেওয়ান (৬) আটক হন।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!