1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

ভূরুঙ্গামারীতে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ

  • প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ২৭৪ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম):

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের গৌরবময় ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে উপজেলা বাস টার্মিনাল চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হোসেন সোহেল মনার সভাপতিত্বে এবং সদস্য সচিব মোফাসেলুর রহমান রাশেদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইদ্রিস আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল, সদস্য সচিব সহিদুল ইসলাম আকন্দ, যুগ্ম আহ্বায়ক ইফতেখারুল ইসলাম শ্যামা, অন্যতম সদস্য কাজী নিজাম, যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্ত, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ, ছাত্রদল নেতা মিজানুর রহমান মিন্টুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বিগত ১৭ বছর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি পরিবার। জুলাই-আগস্টে তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদের পতন হয়েছে। গত ১৭ বছরে দেশের মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। এখন যখন জনগণ স্বাধীনভাবে ভোট দেয়ার প্রত্যাশা করছে, তখন কেউ কেউ পিআর পদ্ধতির নামে ভোট বাতিলের ষড়যন্ত্র করছে। এসব ষড়যন্ত্র প্রতিহত করতে স্বেচ্ছাসেবক দল অতীতের মতো ভবিষ্যতেও ভ্যানগার্ড হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক দলসহ সংগঠনের দশটি ইউনিয়নের হাজারো নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!