1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

সম্পূরক বৃত্তি ও জকসু নীতিমালা অনুমোদনের দাবিতে জবিতে অবস্থান কর্মসূচী

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি :

সম্পূরক বৃত্তি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নীতিমালা অনুমোদন এবং সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শিক্ষার্থীরা এ কর্মসূচী পালন করেন। এ সময় তারা স্লোগান দেন এক দুই তিন চার, বৃত্তি আমার অধিকার, জকসু আমার অধিকার”, “বৃত্তি নিয়ে টালবাহানা মানি না, মানবো না”, “বিপ্লবে বলীয়ান, নির্ভীক জবিয়ান”, “জকসু আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার” ইত্যাদি।

অবস্থান কর্মসূচীতে অংশ নেওয়া ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বি এম আতিকুর রহমান তানজিল বলেন, “আমরা বারবার আন্দোলন করেও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। প্রশাসন তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। এজন্য শিক্ষার্থীদের আস্থা হারিয়েছে। আজকের অবস্থান কর্মসূচী সম্পূরক বৃত্তি ও জকসুর রোডম্যাপের দাবিতে। আমরা চাই দ্রুত শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হোক।”

শাখা ছাত্রশিবিরের শিক্ষা ও এইচআরএম সম্পাদক মো. সোহাগ আহমেদ বলেন, আমাদের দুই দফা দাবি প্রথমত, সম্পূরক বৃত্তি কবে থেকে দেওয়া হবে তা সুস্পষ্ট করতে হবে এবং তালিকা প্রস্তুত করতে হবে। দ্বিতীয়ত, জকসুর বিষয়ে টালবাহানা না করে নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে।”

এ বিষয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জবি শাখার সদস্য সচিব শাহিন মিয়া বলেন, “প্রশাসন শিক্ষার্থীদের সঙ্গে প্রহসন করছে। সম্পূরক বৃত্তি ও জকসু নীতিমালা করতে বিলম্ব করছে। এবার দাবি না মানলে আমরা এই প্রশাসনকে আর দেখতে চাই না।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!