1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১১২৪ বার পড়া হয়েছে

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারীতে বেহুলারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলমের বিরুদ্ধে ৫ম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৩টার দিকে।

অভিযোগ সূত্রে জানা যায়, আশরাফুল আলম প্রতিদিন বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রীদের ক্লাস নিতেন। ওইদিন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে দুই ছাত্রীকে অতিরিক্ত পড়ানোর কথা বলে দ্বিতীয় তলার লাইব্রেরিতে নিয়ে যান তিনি। এরপর একজন ছাত্রীকে টাকা দিয়ে বিস্কুট আনতে পাঠিয়ে অপরজনকে যৌন হয়রানি করেন বলে অভিযোগ রয়েছে। ছাত্রীটি চিৎকার করে বিদ্যালয় থেকে দৌড়ে বাড়ি চলে যায় এবং ঘটনাটি অভিভাবকদের জানায়।

বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে অভিযুক্ত শিক্ষক বিদ্যালয় থেকে পালিয়ে যান। পরে বিকাল ৫টার দিকে সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপজেলায় মিলিত হন। ভুক্তভোগী ছাত্রীর অভিভাবক সাইফুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ জমা দেন।

অভিযোগকারীরা জানান, আশরাফুল আলম এর আগে এ বিদ্যালয়সহ অন্যান্য বিদ্যালয়েও একই ধরনের ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মঈনুল ইসলামের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল কুমার হালদার বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!