1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুড়িগ্রাম জেলার অদিবাসী হিসাবে হজ নিয়ে কিছু অভিজ্ঞতার কথা ও সতর্কবার্তা

  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৪১০ বার পড়া হয়েছে

প্রফেসর মীর্জা মো. নাসির উদ্দিন

পবিত্র হজ মুসলিম জীবনের অন্যতম শ্রেষ্ঠ ইবাদত। আমি ২০২৫ সালে বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করেছি। এই অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যক্তিগত কাউকে ছোট করার উদ্দেশ্যে নয়, বরং কুড়িগ্রামের মতো প্রান্তিক জেলার হাজীদের ভবিষ্যতে অসুবিধা এড়াতে সচেতন করার জন্যই শেয়ার করছি।

২০২৬ সালের হজের জন্য ২৭ জুলাই থেকে ১২ অক্টোবর ২০২৫-এর মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে। বাংলাদেশে সরকারি ও বেসরকারি—দুই ব্যবস্থায়ই হজে যাওয়া যায়। বেসরকারি ব্যবস্থায় গেলে কুড়িগ্রামের হাজীরা সাধারণত মূল এজেন্সির সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন না। বেশিরভাগ ক্ষেত্রেই স্থানীয় কালেক্টরদের মাধ্যমে সব ব্যবস্থা হয়, যেখানে টাকার হার ব্যক্তিভেদে ভিন্ন হয়। একই সুযোগে কেউ কম, কেউ বেশি টাকা দিয়ে হজে যাচ্ছেন—এতে শুরুতেই মানসিক দ্বন্দ্ব তৈরি হয়।

ঢাকার আশকোনার হাজী ক্যাম্পে গিয়ে দেখা যায়, কুড়িগ্রামের হাজীরা বগুড়া বা পাবনার সাব-এজেন্সির অধীনে এবং মূল এজেন্সি ঢাকায়। ফলে সরাসরি যোগাযোগের সুযোগ নেই। বিমানবন্দরে নিয়ে আসা লোকজনও সাধারণত সঙ্গে যায় না। মনোনীত গাইডেরও অভিজ্ঞতার ঘাটতি থাকে। মক্কা-মদীনায় থাকার বাসা বিজ্ঞাপনের চেয়ে অনেক দূরে, অভিযোগ জানানোরও সুযোগ নেই। সরকারি হাজীদের বাসা থাকে কাবা শরীফের কাছাকাছি এবং হাসপাতালের পাশেই, যা বেসরকারি হাজীরা পান না।

নুসক কার্ড (সৌদি সরকারের অনুমতি কার্ড) বিলম্বে পাওয়া বড় সমস্যা আমি নিজে ১০ দিন পর পেয়েছি। অথচ সরকারি হাজীরা পৌঁছামাত্রই এই কার্ড পান। কোরবানির টাকা নিজে নির্ধারিত ব্যাংকে জমা দিলে ঝামেলা হয় না, কিন্তু অন্যের হাতে টাকা দিলে অনিশ্চয়তা থাকে।

সব বেসরকারি এজেন্সির সেবা খারাপ নয়, তবে অধিকাংশই মানদণ্ডে পিছিয়ে। সরকারি ব্যবস্থায় প্যাকেজ ভিন্নতা নেই, খরচ কম হলে টাকা ফেরতের নজির আছে, বাসা নির্ধারিত, কার্ড বিলম্ব নেই, কোরবানিতে জটিলতা নেই, এবং ধর্ম মন্ত্রণালয়ের সর্বাত্মক সহযোগিতা পাওয়া যায়।

আমার অভিজ্ঞতা থেকে মনে হয়েছে—সরকারি ব্যবস্থাপনায় কুড়িগ্রামের হাজীরা অনেক ঝামেলা এড়াতে পারবেন। আশা করি ভবিষ্যতে সেবার মান উন্নত হবে এবং সবাই সুন্দরভাবে পবিত্র হজ পালন করতে পারবেন।

(লেখক: প্রফেসর মীর্জা মো. নাসির উদ্দিন, অধ্যক্ষ, কুড়িগ্রাম সরকারি কলেজ)

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!