1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জবির আইইআর ইনস্টিটিউটে র‍্যাগিং, ১০ দিনেও পদক্ষেপ নেই পরিচালকের – আতঙ্কে ভুক্তভোগীরা

  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ২৮০ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) প্রথম বর্ষের (২০ ব্যাচ) শিক্ষার্থীদের সঙ্গে র‍্যাগিংয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক নারী শিক্ষার্থী প্যানিক অ্যাটাকের শিকার হন। ৩০ জুলাই ইনস্টিটিউটের একটি শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, আন্তঃবিভাগ ফুটবল খেলা নিয়ে আলোচনা করতে ১৯ ব্যাচের শিক্ষার্থীরা প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাসে আসেন। ম্যানার নিয়ে কথা বলতে গিয়ে একজন অসুস্থ নারী শিক্ষার্থীকে দাঁড় করিয়ে প্রশ্ন করেন এক সিনিয়র ছাত্রী—“ক্যাম্পাসে কেন চিনলে না?”। পরে কয়েকজন সিনিয়র ছাত্র একই বিষয় নিয়ে চাপ প্রয়োগ করলে ওই শিক্ষার্থী ভয় পেয়ে প্যানিক অ্যাটাক করেন।

বিভাগীয় সূত্রে জানা যায়, ঘটনার পর পরিচালক ও সাবেক সহকারী প্রক্টর কাজী ফারুক হোসেন ভুক্তভোগী ও অভিযুক্তদের ডেকে নোটিস দেন, তবে কোনো নিষ্পত্তি করতে পারেননি। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট হলে বিষয়টি আলোচনায় আসে। অভিযোগ রয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন যোগাযোগ করলেও ইনস্টিটিউটের পরিচালক মনিরা জাহান ফোনে সাড়া দেননি এবং বিশ্ববিদ্যালয়কে চিঠি দেওয়ার পরামর্শ পেলেও গুরুত্ব দেননি।

পরিচালক অধ্যাপক ড. মনিরা জাহান বলেন, “আমাদের কাছে প্রথমে কোনো অভিযোগ আসেনি। পরে একজন শিক্ষার্থীর মাধ্যমে জানতে পারি। ছাত্র উপদেষ্টারা উভয় ব্যাচকে বসিয়েছেন, প্রথম বর্ষের শিক্ষার্থীরা লিখিত অভিযোগ দেবে রবিবার। এরপর প্রশাসনকে অবহিত করা হবে।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, “র‍্যাগিং সংক্রান্ত অভিযোগ তাৎক্ষণিক জানানোর দায়িত্ব বিভাগের। আমাদের কাছে আইইআর থেকে কোনো অভিযোগ আসেনি। সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জেনে আমরা বিভাগীয় চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করি, কিন্তু তাকে ফোনে পাইনি। পরে ছাত্র উপদেষ্টার সাথে কথা বলেছি।”

ঘটনার ১০ দিন পেরিয়ে গেলেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় প্রথম বর্ষের শিক্ষার্থীরা আতঙ্কে রয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!