1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ইবি শিক্ষার্থী সাজিদ হত্যার  বিচারের দাবিতে জবিতে  মানববন্ধন 

  • প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৩২৪ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ কে শ্বাসরোধ করে হত্যার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে জবি শিক্ষার্থীরা।’মিল্লাতিয়ানস সোসাইটি অব জগন্নাথ ইউনিভার্সিটি’ এর ব্যানারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

বুধবার (৬ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শান্ত চত্বরে  এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় শিক্ষার্থীদের তুমি কে আমি কে ,সাজিদ সাজিদ; আমার ভাই মরলো কেনো প্রশাসন জবাব চাই; আমার ভাই কবরে খুনি কেনো বাহিরে বলে স্লোগান দিতে দেখা যায়।

এসময় মিল্লাতিয়ানস সোসাইটি অব জগন্নাথ ইউনিভার্সিটির  সাধারাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান  বলেন, “ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী (সাবেক মিল্লাতিয়ান)সাজিদ আব্দুল্লাহকে গত ১৭ই জুলাই শ্বাসরোধ করে হত্যা আমাদেরকে চরমভাবে মর্মাহত করেছে। এই পরিকল্পিত হত্যাকাণ্ডের অতিদ্রুত সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।ইবি প্রশাসন যদি কোনো তালবাহানার আশ্রয় নেয় সেটা হবে তাদের জন্য আত্মঘাতী। আমরা বিচার চাই, তালবাহানা চাই না।”

মানবন্ধনে মিল্লাতিয়ানস সোসাইটি অব জগন্নাথ ইউনিভার্সিটির  সভাপতি তারেকুল ইসলাম বলেন, আজকে আমরা কোন ব্যক্তির পক্ষে দাঁড়াই নাই, মুলত দাড়িয়েছি একজন শহীদ ভাইয়ের হত্যাকান্ডের বিচারের দাবিতে, একজন সন্তানহারা মায়ের সন্তান হত্যার বিচারের দাবিতে। আমরা ইবি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট আহ্বান জানাবো অতিদ্রুত সাজিদ আব্দুল্লাহ ভাইকে  হত্যার সুষ্ঠ তদন্ত করে সকল বিচারিক কার্যক্রম শেষ করে অপরাধীদের শাস্তির ব্যবস্থা করে।”

তিনি আরো বলেন,”অবিলম্বে ইবি শিক্ষার্থী সাজিদ হত্যার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনতে হবে এবং ক্যাম্পাসের প্রত্যেকটি প্রাঙ্গণ সিসিটিভির আওতায় আনতে হবে,পাশাপাশি নিরাপত্তা চৌকি তৈরী করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”

প্রসঙ্গত,গত ১৭ জুলাই বিকেল সাড়ে ৬টায় ইসলামি বিশ্ববিদ্যালয়ের(ইবি) শাহ আজিজুর রহমান হলের সামনের পুকুর থেকে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহের মৃতদেহ উদ্ধার করা হয়।রবিবার (৩ আগস্ট) ফরেনসিক প্রতিবেদনে সাজিদ আবদুল্লাহকে শ্বাসরোধে হত্যার পর পানিতে ফেলে রাখা হয়েছে এমন তথ্য উঠে এসেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!