1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন

ভুরুঙ্গামারীতে গণঅভ্যুত্থান দিবসে বিজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২৭৯ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) দিনভর বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন এবং সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে পৃথকভাবে বিজয় র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন ঘটে। এদিনটি স্মরণীয় করে রাখতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ৫ আগস্টকে ‘গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করে।

দুপুর ১২টায় ভুরুঙ্গামারী উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনসমূহ সিনিয়র মাদ্রাসা মাঠ থেকে একটি বিশাল বিজয় র‌্যালি বের করে। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে পথসভায় মিলিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহানুর আশরাফ জুয়েল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী গোলাম মোস্তফা, বিএনপি নেতা কাজী নিজাম, জয়মনিরহাট ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্ত প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ।

বিকেল সাড়ে ৩টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল।
এতে উপস্থিত ছিলেন উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক রুকনুজ্জামান রোকন, ইয়াকুব রহমান শ্রাবণ, নাহিদ হাসান নয়ন, ও ওয়াছি আনান অন্তিম।

অপরদিকে, বিকেল ৫টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ভুরুঙ্গামারী উপজেলা শাখার উদ্যোগে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে পথসভায় মিলিত হয়।

এতে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মুফতি ওমর ফারুক এবং সেক্রেটারি মুফতি এস এম মনিরুজ্জামান।

পরে বিকেল সাড়ে ৫টায় ভুরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে গণমিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে পথসভায় অংশ নেয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির আলহাজ আনোয়ার হোসেন। বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সাবেক কুড়িগ্রাম জেলা আমির আজিজুর রহমান সরকার স্বপন এবং কুড়িগ্রাম-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী সেক্রেটারি মিজানুর রহমান।

বিজয় মিছিলে প্রতিটি সংগঠনের হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে শহরজুড়ে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!