1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

শহীদ নুর আলমের কবরে শ্রদ্ধা, কুড়িগ্রামে বিএনপির ‘জুলাই পূর্ণজাগরণ কর্মসূচি ২০২৫’-এর সূচনা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ কুড়িগ্রামবাসী নুর আলমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কুড়িগ্রাম জেলা বিএনপি ‘জুলাই পূর্ণজাগরণ কর্মসূচি ২০২৫’-এর আনুষ্ঠানিক সূচনা করেছে।

মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) সকাল ৯টায় কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের ডগিরভিটায় শহীদ নুর আলমের কবরে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তাক, সদস্য সচিব সোহেল হোসাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিবসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নেতারা বলেন, “জুলাই আন্দোলন কুড়িগ্রামের মাটি থেকেই গণতন্ত্রের সাহসী পুনর্জাগরণ ঘটিয়েছিল। শহীদ নুর আলম ছিলেন সেই আন্দোলনের মশালবাহক। তার রক্ত ও আত্মত্যাগ আমাদের গণতান্ত্রিক সংগ্রামে অনন্ত অনুপ্রেরণা হয়ে থাকবে।”

আয়োজকরা জানান, ‘জুলাই পূর্ণজাগরণ কর্মসূচি ২০২৫’ উপলক্ষে জেলার বিভিন্ন উপজেলায় আলোচনা সভা, গণসংযোগ, মানববন্ধন, দোয়া মাহফিলসহ নানা রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!