1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

  • প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৪৩১ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (২ আগস্ট) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এই অস্ত্রোপচার সম্পন্ন হয় বলে নিশ্চিত করেছেন দলটির একাধিক দায়িত্বশীল নেতা।

জামায়াতের কেন্দ্রীয় মিডিয়া সেলের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিজ্ঞ সার্জন ও চিকিৎসক দলের তত্ত্বাবধানে ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

দলটির পক্ষ থেকে নেতাকর্মী ও দেশবাসীর কাছে তাঁর দ্রুত আরোগ্য কামনায় দোয়া চাওয়া হয়েছে।

উল্লেখ্য, ডা. শফিকুর রহমান দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। তাঁর চিকিৎসায় পরিবারের সদস্যরা ছাড়াও দলের শীর্ষ নেতারা সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন।

প্রসঙ্গত, ডা. শফিকুর রহমান একজন চিকিৎসক ও রাজনীতিবিদ। তিনি ২০১৯ সালে জামায়াতে ইসলামীর আমির হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!