1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুড়িগ্রামে পারিবারিক কলহে গৃহবধূর বিষপান, পথে মৃত্যুবরণ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৫৬৬ বার পড়া হয়েছে

দুর্জয় হাসান,বিশেষ প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পারিবারিক কলহের জেরে ছামিনা বেগম (৪০) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

শুক্রবার (১ আগস্ট) সকালে উপজেলার বল্লভেরখাষ ইউনিয়নের মাদারগঞ্জ গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত ছামিনা বেগম কচাকাটা ইউনিয়নের ভোটেরহাল্ল্যা গ্রামের মৃত নাদের আলীর মেয়ে। তার ৩ ছেলে ও ২ মেয়ে রয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে স্বামী আলী আহাম্মেদ (৪৫) এর সঙ্গে ছামিনার পারিবারিক বিরোধ চলছিল। স্বামী প্রায় সময় তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন বলে অভিযোগ রয়েছে। ঘটনার দিন সকালে নানার বাড়ির সম্পত্তির টাকা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে স্বামী তার মাকে নিয়ে অপমানজনক মন্তব্য করলে ছামিনা মানসিকভাবে ভেঙে পড়েন।

এরপর সকাল ১০টার দিকে তিনি ইঁদুর মারার বিষ খেয়ে ফেলেন এবং ছেলের বউসহ বাড়িতে কাজ করতে থাকেন। কিছুক্ষণ পর তিনি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত মাইক্রোবাসে ভূরুঙ্গামারী হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু পথেই, কচাকাটা স্টেশনের কাছে ছামিনার মৃত্যু হয়।

খবর পেয়ে নিহতের বড় ভাই থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে কচাকাটা থানার এসআই মামুন এবং এক নারী পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরবর্তীতে লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!