1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জকসু নিয়ে আমার কোন দায়বদ্ধতা নেই-জবি রেজিস্ট্রার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৩৩৯ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন নিয়ে কথা বলতে গেলে সাংবাদিকদের সঙ্গে দূর্ব্যবহারের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের বিরুদ্ধে। এসময় তিনি বলেন, “জকসু নিয়ে আমার কোন দায়বদ্ধতা নেই। এ নিয়ে আমি কোনো কিছু জানিনা। জকসু নিয়ে সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দিতে আমি আগ্রহী নই।”

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) প্রশাসনিক ভবনে রেজিস্ট্রারের সঙ্গে ছাত্র সংসদ নির্বাচন সম্পর্কে কথা বলতে যান একটি বেসরকারি টেলিভিশন ও একটি জাতীয় পত্রিকার রিপোর্টার। ভুক্তভোগী ওই দুই সাংবাদিক এসব অভিযোগ করেন।

এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক লগ্ন বলেন, ‘আমি একজন রিপোর্টার হিসেবে জকসু নিয়ে জানতে চেয়েছিলাম। কিন্তু স্যারের এমন আচরণে আমি ব্যথিত। এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক রাকিবুল ইসলাম বলেন, “রেজিস্ট্রার স্যার বলেন, তিনি জকসুর নীতিমালা কমিটির সদস্য সচিব নন। একজন সাধারণ সদস্য। ‘আমি কিছু জানি না।’ এসময় তিনি সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দিতে আগ্রহী না বলে জানান।

এর আগে গত বুধবার কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির, ছাত্র ফ্রন্ট, গণতান্ত্রিক ছাত্রসংসদ, আপ বাংলাদেশ সহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীদের অংশ নিতে দেখা যায়। মানববন্ধনে নেতারা দুই কার্যদিবসের মধ্যে রোডম্যাপ ঘোষণার আলটিমেটাম দেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে ‎জানা যায়, ২০০৫ সালের ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন’-এ ছাত্র সংসদ সংক্রান্ত কোন আইন না থাকায় এযাবৎ কালীন জকসু নির্বাচন সম্ভব হয়নি। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর একবারও জকসু নির্বাচন হয়নি। তবে চলতি বছরে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৯৯তম সিন্ডিকেট সভায় প্রথমবারের মতো জকসুর জন্য একটি খসড়া নীতিমালা উপস্থাপন করা হয়। এরপর সিন্ডিকেটের নির্দেশে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীনকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি নীতিমালা প্রণয়ন কমিটি গঠন করা হয়। কমিতি ইতিমধ্যে খসড়া নীতিমালা চূড়ান্ত করেছে বলে জানা গেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!