1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
তিলাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ সোনাহাট কলেজ ক্যানটিনে ২০ টাকায় মিলবে দুপুরের খাবার ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি

কুড়িগ্রামে ‘শহীদ আশিক স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে জুলাই আন্দোলনে নিহত শহীদ আশিকুর রহমান আশিকের স্মরণে “স্ট্রিট মেমোরি স্ট্যাম্প”-এর ভিত্তিপ্রস্তর স্থাপন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ জুলাই) বিকেল ৫টায় কুড়িগ্রাম জেলা শহরের ঘোষপাড়াস্থ শাপলা চত্বরের সামনে এই ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা। জেলা পরিষদের অর্থায়নে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর বাস্তবায়নে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ কার্যক্রম শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ইউনুছ হোসেন বিশ্বাস, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু ও হাসিবুর রহমান হাসিব, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুল্লাহ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ প্রমুখ।

শহীদ আশিকের স্মৃতিচারণ:

জানা যায়, শহীদ আশিকুর রহমান আশিকের পিতা চাঁদ মিয়া কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সাতভিটা গ্রামের বাসিন্দা। ২০২৩ সালের ২৪ জুলাই দেশজুড়ে ছাত্র-জনতার বিপ্লবী গণআন্দোলনের সময় আশিক বাড়ি থেকে বের হয়ে কুড়িগ্রাম শহরের শাপলা চত্বরে আন্দোলনে যোগ দেন। ওইদিন ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসী হামলায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য নেওয়া হলে সেখানে মৃত্যুবরণ করেন এই সাহসী জুলাই যোদ্ধা।

জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে স্থাপিত এই “স্ট্রিট মেমোরি স্ট্যাম্প” ভবিষ্যৎ প্রজন্মকে আন্দোলনের চেতনাকে ধারণ করতে সহায়তা করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!