1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে গাছ উপড়ে সড়ক বন্ধ, সরানোর দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৩৪৭ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:
‎
‎কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়কে উপড়ে পরা শতবর্ষী বট গাছ সরানোর দাবিতে মানব বন্ধন করেছে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা।

বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার পাথরডুবী ইউনিয়নের মইদাম গ্রামের বটতলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠসংলগ্ন প্রধান সড়কে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক রুকনুজ্জামান রুকন, স্থানীয় আবু সুফিয়ান পারভেজ, আজিজুল হক, সোবহান আলী, কামরুল ইসলাম, শামিম হোসেন, শিক্ষার্থী নাইম, মইদাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আবু বক্কর সিদ্দিক।

শিক্ষার্থী ও স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রায় এক মাস ধরে সড়কে পরে আছে গাছটি। স্থানীয় চেয়ারম্যান মেম্বারকে বারবার অবগত করা হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।

তারা আরো বলেন, চেয়ারম্যানের গড়িমসি ও অদক্ষতার কারণেই দীর্ঘদিন ধরে হাজারো মানুষ সড়কবিহীন দুর্ভোগে দিন কাটাচ্ছেন। তারা অবিলম্বে গাছটি অপসারণ করে সড়ক যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার দাবি জানান।

উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক রুকনুজ্জামান রুকন বলেন, জনসাধারণের ভোগান্তি নিরসনে আমরা আজ একত্রিত হয়েছি। আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গাছটি অপসারণ করা না হলে আমরা আরো কঠোর কর্মসূচি দিবো।

মানববন্ধনে এসে পাথরডুবি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির মিঠু গাছটি অপসারণে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
‎
‎গত ৫ জুলাই (২০২৫) গাছটি মূল সড়কের ওপর পড়ে যায়। এতে ইউনিয়নের মইদাম, বাঁশজানী গ্রামের প্রায় ১০ হাজার মানুষ সড়ক পারাপারে চরম দুর্ভোগে পড়েছেন। বন্ধ রয়েছে যানবাহন চলাচল। বিশেষ করে শিক্ষার্থী, রোগী ও কৃষকদের চলাচলে ভোগান্তির শেষ নেই।

‎এ বিষয়ে জানতে চাইলে পাথরডুবি ইউপি  চেয়ারম্যান আব্দুস সবুর বলেন, আমি ইউএনও মহোদয়কে জানিয়েছি। তিনি তহসিলদারকে দায়িত্ব দিয়েছেন। দুই-তিন দিনের মধ্যে গাছটি সরিয়ে ফেলা হবে।

উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র বলেন, গাছটি অপসারণের কাজ শুরু হয়েছে।  আগামী দু’এক দিনের মধ্যে সড়ক থেকে গাছটি সরিয়ে নেয়া হবে। সংশ্লিষ্ট  ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে সার্বক্ষণিক মনিটরিং এর জন্য দায়িত্ব দেয়া হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!