1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

নাগেশ্বরীতে বিষাক্ত সাপ ধরতে গিয়ে সাপুড়ের মৃত্যু

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ২৮৫ বার পড়া হয়েছে

নাগেশ্বরী প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বিষাক্ত সাপ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ হারিয়েছেন এক সাপুড়ে। বুধবার (৩০ জুলাই) সকালে উপজেলার বল্লোবের খাস ইউনিয়নের কাপালি পাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সাপুড়ের নাম বয়েজ উদ্দিন (বয়স আনুমানিক ৪৫), তিনি একই ইউনিয়নের ডাক্তার পাড়া এলাকার বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন সকালে কাপালি পাড়ার ইমরান আলীর বাড়িতে একটি বিষাক্ত সাপ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তারা স্থানীয়ভাবে পরিচিত সাপুড়ে বয়েজ উদ্দিনকে খবর দেন। তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় সাপটি ধরে ফেলেন।

তবে কিছুক্ষণ লেজ ধরে ঝুলিয়ে রাখার পর সাপটিকে বস্তুতে ভরার সময় হঠাৎ করে সাপটি তার হাতে কামড়ে দেয়। কামড় দেয়ার কিছুক্ষণের মধ্যেই তার শরীরে বিষক্রিয়া শুরু হলে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বিষাক্ত সাপের কামড়ে সাপুড়ে বয়েজ উদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় এলাকায় এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।প্রাকৃতিক ঝুঁকি ও জীবনের ঝুঁকি নিয়েও যারা এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজ করেন, তাদের জন্য কোনো প্রশিক্ষণ বা সুরক্ষা ব্যবস্থা না থাকায় নতুন করে প্রশ্ন উঠেছে এমন ঘটনাকে কেন্দ্র করে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!