1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

পাবিপ্রবিতে পদ্মা জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

ভাস্কর চন্দ্র রায়, পাবিপ্রবি প্রতিনিধি :-

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) পদ্মা জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি অনুমোদন করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) পদ্মা জেলা ছাত্র কল্যাণ সমিতির উপদেষ্টা সি এস ই বিভাগের প্রভাষক নিতুন কুমার পোদ্দার ,স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক লায়লা আরজুমান্দ বানু ও সাবেক সভাপতি জে আর মাহতাব এবং সাবেক সাধারণ সম্পাদক মিন শাহরিয়ার রহমান নিলয় স্বাক্ষরিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে গণিত বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের মো: দাউদ শেখ এবং সাধারণ সম্পাদক ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের আসফাকুল রাহাত।

পদ্মা জেলার সভাপতি মো: দাউদ শেখ বলেন,”গর্বের সঙ্গে জানাচ্ছি, আমাকে পদ্মা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এটি শুধু আমার একার সম্মান নয়, আমাদের জেলার সকল শিক্ষার্থীর ভালোবাসা ও আস্থার প্রতিফলন। আমাদের মূল লক্ষ্য—একই জেলার শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, সহানুভূতি ও সহযোগিতার বন্ধন গড়ে তোলা। নতুন ভর্তি হওয়া বা ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের পাশে থাকা, দিকনির্দেশনা ও আবাসনের সহায়তা করাই আমাদের অঙ্গীকার। আমরা চাই, সবাই যেন ভাইয়ের মতো একে অপরের পাশে থাকে। বিশ্ববিদ্যালয়ে থাকা আমাদের জেলার শিক্ষকদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে, সম্মিলিতভাবে এগিয়ে যেতে চাই দায়িত্বশীলভাবে। এই পথচলায় সকলের দোয়া, সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।”

পদ্মা জেলার সাধারণ সম্পাদক আসফাকুর রাহাত বলেন,”পদ্মা জেলা সমিতির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ সকল সদস্যের প্রতি।আমি বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টা, শ্রদ্ধা ও সহযোগিতার মাধ্যমেই একটি সংগঠন এগিয়ে যায়। সংগঠনকে আরও কার্যকর, সংগঠিত ও স্বচ্ছভাবে পরিচালনায় আমি সর্বোচ্চ চেষ্টা করবো। জেলার সম্মান, ঐতিহ্য ও উন্নয়নমূলক কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে, সকলের মতামতকে মূল্য দিয়ে আমরা একসাথে এগিয়ে যাবো। আপনাদের দোয়া, সহযোগিতা ও ভালোবাসা কাম্য।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!